[b]জেরুজালেম:[/b] ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন,ফাতাহ আন্দোলনের সদস্যরা গাজা উপত্যকায় ফিরে আসতে পারেন। তিনি সোমবার গাজায় বলেছেন,"২০০৭ সালে ফাতাহ আন্দোলনের যেসব সদস্য গাজা ছেড়ে চলে গিয়েছিলেন তারা কোনো পূর্বশর্ত ছাড়াই এ উপত্যকায় ফিরে আসতে পারেন।"
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস এবং পশ্চিম তীর শাসন করছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন। দৃশ্যত এই দু’টি ফিলিস্তিনি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য হানিয়া ফাতাহ’র সদস্যদের গাজায় আসার অনুমতি দিলেন।
হামাসের নির্বাচিত প্রধানমন্ত্রী হানিয়া আরো বলেন,নিরাপত্তাগত সমস্যা সৃষ্টি করার কারণে যেসব ফাতাহ সদস্যকে গাজায় আটক রাখা হয়েছে তাদের কিছু ব্যক্তিকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন,ফিলিস্তিনের বিভিন্ন ফ্রন্টের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
হামাস ও ফাতাহ ফিলিস্তিনে একটি অন্তর্বর্তী ঐক্যমত্যের সরকার গঠনের লক্ষ্যে ২০১১ সালে এক সমঝোতায় পৌঁছায়। ওই সমঝোতায় বলা হয়েছিল,সেই অন্তর্বর্তী সরকার ২০১২ সালের মে মাসে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করবে। কিন্তু সে সমঝোতা কখনোই বাস্তবায়িত হয়নি।
এর আগে ২০০৬ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে হামাস সরকার গঠন করেছিল এবং ইসমাইল হানিয়া গোটা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস আমেরিকা ও ইসরাইলের চাপে হানিয়ার সরকারকে বরখাস্ত করেন। তখন থেকে হানিয়া ‘হামাসের প্রধানমন্ত্রী’ হিসেবে শুধুমাত্র গাজা উপত্যকা পরিচালনা করে আসছেন।
শ্রেণীহীন
ফাতাহ'র জন্য গাজার দরজা খোলা: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন,ফাতাহ আন্দোলনের সদস্যরা গাজা উপত্যকায় ফিরে আসতে পারেন। তিনি সোমবার গাজায় বলেছেন,"২০০৭ সালে ফাতাহ আন্দোলনের যেসব সদস্য গাজা ছেড়ে চলে গিয়েছিলেন





