সাতক্ষীরার শ্যামনগরে হাফিজুর রহমান নামের এক কিশোরকে ১৭টি ককটেলসহ আটক করেছে পুলিশ। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর মোল্লাপাড়া গ্রামের আবু মুসার ছেলে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রিজাউল করিম জানান, আটককৃত কিশোর তার বাড়ির সামনে একটি কাপড়ের ব্যাগ নিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় পুলিশ তার ব্যাগ তল্লাশী করে একটি বড় ও ১৬ টি ছোট তাজা বোমা উদ্ধার করে। আটকের পর তাকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা ঘটনা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সাতক্ষীরায় ১৭টি ককটেলসহ কিশোর আটক
সাতক্ষীরার শ্যামনগরে হাফিজুর রহমান নামের এক কিশোরকে ১৭টি ককটেলসহ আটক করেছে পুলিশ। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর মোল্লাপাড়া গ্রামের আবু মুসার ছেলে।
জড়িতদের খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
চলছে নিষ্ক্রিয়ের কাজ পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট বোম্ব নিষ্ক্রিয় কাজ শুরু করেছে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
















