হালুয়াঘাট উপজেলায় অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ৩ জন।
শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারাবাজারে দিকে এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ওসি জাকিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বয়লারটি বিস্ফোরণের ফলে ছয়জন মারাত্মক দগ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এরা হলেন- হযরত, রহমত ও সুলতান। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এনএস[/b]
শ্রেণীহীন
বয়লার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৩
হালুয়াঘাট উপজেলায় অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ৩ জন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারাবাজারে দিকে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ওসি জাকিউল





