লক্ষ্মীপুরের দত্তপাড়ায় এক যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কামাল হোসেন (৩৪)।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের ঠাকুর বাড়ির সামনে থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বুধহাজি বাড়ির জাফর আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে গুলিবিদ্ধ লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাদের ধারণা রাতের কোন এক সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে সদর উপজেলা যুবদল নেতা আবদুল মান্নান লিটন নিহত কামাল হোসেনকে তাদের দলীয় কর্মী বলে দাবি করেন।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) অহিদ্জ্জুজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ
লক্ষ্মীপুরের দত্তপাড়ায় এক যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কামাল হোসেন (৩৪)। শনিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া





