‘খুনিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তির বাসায় থেকে আগাম জামিনের চেষ্টা করছে। তারা যেন কোনো ভাবেই জামিন নিতে না পারে সেজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই।’
হত্যাকাণ্ডের শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নজরুল আজ শহীদ হয়েছে। মানুষ নামের যেসব কুকুর খুনিরা নজরুলসহ বাকিদের খুন করেছে তাদেরকে আল্লাহর জমিনে বিচার করতে হবে। যদি আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বিচারের আওতায় না আনতে পারে তাহলে এলাকাবাসী প্রকাশ্যে এ সব অপরাধীর বিচার করবে।’
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক মোড়ে নজরুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
‘নজরুলের খুনিরা আ'লীগ নেতা মৃণাল কান্তির ছত্রছায়ায়’
‘খুনিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তির বাসায় থেকে আগাম জামিনের চেষ্টা করছে। তারা যেন কোনো ভাবেই জামিন নিতে না পারে সেজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই।’ হত্যাকাণ্ডের শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর





