মানিকগঞ্জ সদরে এল জি এস পি-২ প্রকল্পের সুষ্টু বাস্তবায়ন ও ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ রোধ,যৌতুক ও মাদকের বিরোদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করণ শীর্ষক এক গণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়।
পুটাইল ইউনিয়ন পরিষদের ব্যাবস্তাপনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল মোল্লার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন এ ডি সি মোঃ মজিবুর রহমান,মোঃ আয়াতুল ইসলাম উপ পরিচালক স্থানীয় সরকার মানিকগঞ্জ,শফীকুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত,আব্দুস সামাদ,মোসলেম উদ্দীন মাষ্টার,ইমাম মোঃ খলিলুর রহমান,জাহানারা মেম্বার,মোঃ পান্নু মিয়া প্রমুখ।
বক্তারা বাল্য বিবাহ রোধে এবং যৌতুকের বিরোদ্ধে জনগনকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, যৌতুক দেয়া এবং গ্রহন করা উভয়েই সমান অপরাধে অপরাধী। তাছাড়া ধর্মীয় মতেও যৌতুককে নিষেধ করা হয়েছে। উক্ত সভায় শিক্ষক,সাংবাদিক,ইমাম জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
পুটাইলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ সদরে এল জি এস পি-২ প্রকল্পের সুষ্টু বাস্তবায়ন ও ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ রোধ,যৌতুক ও মাদকের বিরোদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করণ শীর্ষক এক গণসভা অনুষ্ঠিত হয়েছে





