যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর বিভিন্ন কাজে লোক নিয়োগের কথা বলে সারাদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল।
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ ও চাকরি দেয়ার খবর গুজব ও ভিত্তিহীন বলে দাবি করে তিনি এ ধরনের ফাঁদে পা না দেয়ার জন্য দেশবাসী ও তরুণ সমাজের কাছে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাটে পদ্মা সেতু প্রকল্পের সাইড পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। যথাসময়ে সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল অবকাঠামোর পাশাপাশি সেতু নির্মাণের জন্য জরুরি নদী শাসন কাজ শুরু হবে। আগস্ট মাসেই নদী শাসনের জন্য কার্যাদেশ দেওয়া হবে।
এর আগে সকালে যোগাযোগ মন্ত্রী লৌহজংয়ের শিমুলিয়ায় অস্থায়ী ফেরি ঘাটের কাজ পরিদর্শন করেন। পদ্মা সেতু নির্মাণের জন্য মাওয়া থেকে অস্থায়ীভাবে শিমুলিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হচ্ছে। ফেরি ঘাটের দেড় কিলোমিটার সংযোগ সড়কের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো: আব্দুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইদ আনোয়ার ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: শায়ফুল ইসলাম সরকার (নদী শাসন), নির্বাহী প্রকৌশলী রজব আলী (সেতু) প্রমুখ এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
পদ্মা সেতু প্রকল্পে নিয়োগের খবর ভিত্তিহীন : যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর বিভিন্ন কাজে লোক নিয়োগের কথা বলে সারাদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ ও চাকরি দেয়ার খবর গুজব ও ভিত্তিহীন বলে দাবি করে তিনি এ ধরনের ফাঁদে পা না





