উপজেলা নির্বাচনের প্রথম পর্বের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে এসে চূড়ান্ত হলো প্রার্থী তালিকা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা ১২৭৪ জন।
নির্বাচন কমিশনের (ইসি) উপ সচিব মিহির সারোয়ার মুর্শেদ এ বিষয়ে জানান, প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর ৯৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৩২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
এর আগে ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারির প্রথম পর্বের এ নির্বাচনে মনোনয়নপত্র কেনেন ১৭৩২ জন প্রর্থী।
এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৬০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০ জন মনোনয়নপত্র কেনেন। ২৭ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়।
দেশের ৪০ জেলার ৯৮টি উপজেলার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন ও নারী ভোটার ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন।
৬ হাজার ৯৯৫টি ভোটকেন্দ্রের ৪৩ হাজার ২৯০টি ভোট কক্ষের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]