নেত্রকোনার কালীবাড়ি উপজেলায় মহনগঞ্জ সড়কের কানদুলিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
বুধবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার জানান, উপজেলার মহনগঞ্জ এলাকা থেকে একটি বাস যাত্রী নিয়ে নেত্রকোনায় আসছিল। বাসটি কান্দুলিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি মোটসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়।এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ ৪ জন নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]