রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম।
বৃহষ্পতিবার কারওয়ান বাজার বিজিএমইএ ভবনের সামনের রাস্তায় রানা প্লাজা ধসের এক বছর পূর্তিতে শোক র্যালি করা হয়। শোক র্যালি শেষে বিজিএমইএ ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কোনো দিনও করা যাবে না। তারপরও সরকার, মালিকপক্ষ সবাই মিলে চেষ্টা করলে তার কষ্ট কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।
বিজিএমইএ’র পক্ষ থেকে দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের সদস্যরাও রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করে তাদের ক্ষতিপূরণ দানের কার্যক্রম চলছে।
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা এখনো ক্ষতিপূরণ পাননি তাদের বিজিএমইএ’র কমিটি ডেস্কের সঙ্গে যোগাযোগ কররার আহ্বান জানানো হয়।
শোক র্যালিতে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিচিজএমইএ’র সাবেহ সভাপতি সালামা মুর্শেদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীমসহ বিজিএমইএ ও অন্যান্য সংগঠনগুলোর নেতারা।
শোক র্যালি শেষে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য ভবনের নিচে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলের পর ১২টা এক মিনিটে মোনাজাত করা হয়।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
ক্ষতিপূরণ দেয়ার কাজ চলছে: বিজিএমইএ
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম। বৃহষ্পতিবার কারওয়ান বাজার বিজিএমইএ ভবনের সামনের রাস্তায় রানা প্লাজা ধসের এক বছর পূর্তিতে শোক





