পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন শুক্রবার। ছুটির দিন হওয়ায় দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জনারণ্য।
শুক্রবার বেলা ১১টায় সর্বসাধারণের জন্য মেলার দরজা উন্মুক্ত হওয়ার কথা থাকলেও তার আগ থেকেই মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমির সামনে ভিড় করতে থাকেন বইপ্রেমীরা। দুপুর গড়াতেই সে ভিড় জনারোণ্যে পরিণত হয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393598957.JPG[/img]
একদিকে টিএসসি অপরদিকে দোয়েল চত্বর, এই দু’দিক থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী বইপ্রেমীরা। যেহেতু মেলা থেকে প্রিয় লেখকের বই কেনার আজই শেষ সুযোগ, তাই কেউ এ সুযোগ হাতছাড়া করতে রাজি নন।
মেলায় আজ কেউ এসেছেন পরিবারের কারও সাথে আবার কেউ এসেছেন প্রিয় মানুষটির হাত ধরে। প্রিয় লেখকের বই কেনার জন্য লাইন শেষে স্টলের সামনে গিয়েও আবার লাইনে দাঁড়িয়ে বই কিনছেন তারা।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্বত্ত্বাধিকারী আদিত্য অন্তর বলেন, মেলার শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই আজ পাঠক-ক্রেতার সমাগম বেশি। আর যারা মেলায় আসছেন তাদের প্রায় সবাই বই কিনছেন বলে বিক্রিও ভালো হচ্ছে।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শেষ বিকেলে বই প্রেমীদের ঢল
পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন শুক্রবার। ছুটির দিন হওয়ায় দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জনারণ্য।
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ জমে উঠেছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী
একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে শনিবার (২০ জুন) বিকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে (২০ জুন) শনিবার সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পুলিশের চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়।
নতুন আশার আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে ১৪৩৩ আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—এই চিরন্তন আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে আগামীকাল সোমবার সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বর্ষপরিক্রমায় চৈত্র সংক্রান্তির শেষ সূর্যাস্তের সাথে সাথেই বিদায় নেবে ১৪৩২ বঙ্গাব্দ, আর ভোরের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে নতুন বছর ১৪৩৩।
















