উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেক উপজেলায় ১০ জনের বেশি প্রার্থী থাকায় অতিরিক্ত প্রতীক বরাদ্ধ দিয়েছে ইসি। রোববার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো বিশেষ এক পরিপত্রে অতিরিক্ত প্রতীক বরাদ্ধ করে কমিশন।
সে অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য অতিরিক্ত ১০টি প্রতীক দেয়া হয়। সেগুলো হলো-একতারা, ময়ূর, বাঁশি, লাটিম, হাতি, স্টিল আলমারি, ডাব, কেটলি, গ্লাস ও রেল ইঞ্জিন। ভাইস-চেয়ারম্যান পদের জন্য অতিরিক্ত ৫টি প্রতীক বরাদ্দ করা হয়।
তা হলো- দাবা, বোর্ড, পানপাতা, সিংহ, ক্রিকেট ব্যাট ও ঘুড়ি এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদের জন্য অতিরিক্ত ৫টি প্রতীক দেয়া হয়। সেগুলো হলো-টিফিন ক্যারিয়ার, মুলা, ফ্লাক্স, তবলা ও স্যুটকেস। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ৯৭টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ জানুয়ারি দ্বিতীয় ধাপের ১১৭ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসবে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
শ্রেণীহীন
প্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্ধ
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেক উপজেলায় ১০ জনের বেশি প্রার্থী থাকায় অতিরিক্ত প্রতীক বরাদ্ধ দিয়েছে ইসি।





