ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলা সদরের চৌধুরীকান্দা গ্রামের নান্নু ডাক্তারের ছেলে মো. শাহিন (৩৫) ও তার চাচাতো ভাই মো. ঈসমাইল হোসেন (৪০)।
নগরকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল ৮ টার দিকে শাহিন ও ঈসমাইল মোটরসাইকেলযোগে ফরিদপুরে আসছিল। এ সময় বরিশালগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জনের মৃত্যু হয়।
নিহতদের লাশ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।
[b]ফরিদপুর, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে





