প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।
নতুন মেয়াদে সরকার গঠনের পর এই প্রথম প্রধানমন্ত্রী আজ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করেন।
এ সময় তিনি বলেন, দেশকে আলোকিত করতে সরকার নিরলস কাজ করছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391671809.jpg[/img]
বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কঠোর পরিশ্রম করে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি ঘটালেও তাদের বাহবা দিতে অনেকে কার্পণ্য করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সমস্যা আছে, কিন্তু তা সমাধানের চেষ্টা করলে কিছু কিছু মানুষ, মিডিয়া দোষ-ত্রুটি খুঁজে বেড়ায়।
প্রধানমন্ত্রী বলেন, গতবার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করার কথা থাকলেও আমরা ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ৬৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হয়েছে।
মন্ত্রণালেয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা কাজ করে না বলে অনেকে গালি দিয়ে থাকে। আমি এ ধরনের বক্তব্যের প্রতিবাদ করি। এত কষ্ট করে বিদ্যুৎ ১০ হাজার মেগাওয়াটে নিয়ে আসা হল কিন্তু বাহবা দিতে অনেকের কার্পণ্য। আমি সব সময় আপনাদের বাহবা দিয়ে থাকি।
শেখ হাসিনা বলেন, ৬৯টি বিদ্যুৎকেন্দ্রের কাগজপত্র তৈরি করতে হয়েছে। গভীর রাত জেগে কাজ করতে হয়েছে। আলোচনা করা, কাজ বুঝিয়ে দেওয়া, কাজ করিয়ে নেওয়া এটা কঠিন দায়িত্ব ছিল। সমস্যা আছে, কিন্তু যখন সমস্যা সমস্যা সমাধানের পথে পা বাড়াবেন কিছু মিডিয়া্ থেকে শুরু করে কিছু লোক অনবরত দোষ-ত্রুটি খুঁজে বেড়াবে। কোনো একটু দোষ পাওয়া গেলে, সেটি বড় করে দেখবে। ভালো কাজটির পক্ষে বলতে তারা দ্বিধাগ্রস্ত থাকে। আমাদের দেশের কিছু মানুষ, কিছু পত্রিকা, কিছু মিডিয়ার মাথায় নেতিবাচক চিন্তু ভর করে আছে।
গত ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও গ্যাসের নতুন কূপ খনন, বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশ থেকে যেভাবে বিদ্যুৎ ক্রয় করেছি, সেভাবে এলএনজি (তরল গ্যাস) নিয়ে আসা হবে। গ্যাসের চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং





