নীলফামারীতে প্রচণ্ড শীতে মজিবর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মজিবর জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মরহুম কুফুর আলীর পুত্র।
পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের রজব আলী ও জোবেদ আলী জানান, সোমবার মজিবরসহ তারা ৫জন দিনমজুর একই সঙ্গে ইরি রোপন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঠাণ্ডায় মজিবর ইরি লাগানো জমিতে কাঁপতে কাঁপতে পরে যায়। দ্রুত তাকে শুকনো জমিতে উঠানো হয় এবং গরম কাপড় দিয়ে ঢেকে দেয়া হলেও অল্প সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে। সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ মান্নু মজিবরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
শ্রেণীহীন
প্রচণ্ড শীতে নীলফামারীতে ১জনের মৃত্যু
নীলফামারীতে প্রচণ্ড শীতে মজিবর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মজিবর জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মরহুম কুফুর আলীর পুত্র।





