২৭ এপ্রিলের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে-বুধবার রাঙ্গামাটি,সীতাকুণ্ড,রাজশাহী, খুলনা,যশোর ও কুষ্টিয়াসহ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলে মাঝারি থেকে মৃদু তাপদাহ প্রবাহিত হচ্ছে যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, আগামী তিন/চার দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২৭ এপ্রিলের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ পর্যায়ে ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে না বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে একদিন পর রাঙ্গামাটির তাপমাত্রা কমে হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে,ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]