[b]পটুয়াখালী:[/b] জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর আকনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আলমগীর কারখানা গ্রামের মো. আবুল আকনের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কারখানা গ্রামের আবদুল্লাহপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আলমগীর একই গ্রামের একটি মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেয়।
সেখান থেকে বাড়ি ফেরার পথে একটি মাজারের কাছে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে নদীর পাড়ে নালায় ফেলে দেয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, হত্যা রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থলে তিনি রয়েছেন।