রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় লাইলী বেগম (৪৭) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত লাইলী জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী।
গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা বাজারে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় জলঢাকাগামী একটি মোটরসাইকেল লাইলীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় লাইলী।
কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
নীলফামারীতে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত
রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় লাইলী বেগম (৪৭) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত লাইলী জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী
উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। সেইসঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহাওয়া। দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর এই অনুভূতি আরও বেড়ে যায়।
গ্রেপ্তার ৬১ নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা
নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা, অনলাইন জুয়া ক্যাসিনো ও থাই জুয়া সংক্রান্ত ২২টি সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসব মামলায় মোট ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি জেলা প্রতিনিধি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়
নীলফামারীতে দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলার কাছে বন্ধ একটি দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ৫ মে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আঠিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত ১
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
















