[b]ঢাকা:[/b] বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দশম সংসদ নির্বাচন হয়েছে ৫ বছরের জন্য। যদি বিরোধী দলের সাথে কোন সমঝোতা না হয় তা হলে এ সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে।
আজ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ এ কথা বলেন বলেন ।
তিনি আরো বলেন, নতুন সরকার গঠনের পর প্রথম কাজ হবে সহিংসতা সৃষ্টিকারীদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়া। সমঝোতা করতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তবে বিরোধী দলের সাথে সমঝোতা হলে  যে কোন সময় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ।