বাজেটে মানবসম্পদ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আসন্ন বাজেটে ৭ শতাংশ মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধির হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রবাসীদের বৈদেশিক আয় (রেমিটেন্স) আরও বাড়ার আশাবাদী।
[b]ঢাকা, কেএ, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]