পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই জনসমাগমে পরিণত হয়েছিল প্রাণের মেলা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে মেলায় দেখা গেছে মানুষের উপছে পড়া ভিড়। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভালোবাসা দিবসে তরুন-তরুণীদের ঢল নেমেছে বিশ্ববিদ্যালয় এলাকায়। সেইসাথে ভালোবাসার রং লেগেছিল বইমেলাতেও।
ভালোবাসা রংয়ে রাঙিয়ে প্রেমিক যুগল হাতে হাত ধরে বইমেলায় কিনতে এসেছিল বই। মেলাপ্রাঙ্গন ঘুরে দেখা গেছে,স্টলগুলোতে তরুণ-তরুণীর ভীড়। নারীর খোপায় গোজা ছিল লাল গোলাপ আর পরণে ছিল নানা রং-বেরংয়ের শাড়ি।
বইমেলায় বিক্রেতাদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। স্টলে স্টলে মানুষের ভীড় থাকায় বই দেখাতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি হচ্ছে বলেও জানিয়েছেন দোকানিরা।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
প্রাণের মেলায় ভালোবাসার রঙ
পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই জনসমাগমে পরিণত হয়েছিল প্রাণের মেলা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে মেলায় দেখা গেছে মানুষের উপছে পড়া ভিড়। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।





