বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সত্যিকারের গণতন্ত্র ছাড়া দেশ চলতে পারে না। আর গণতন্ত্রের মূল কথা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রফিক উল হক বলেন, আইনের শাসন ছাড়া গণতন্ত্র অর্থবহ হবে না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরূপ দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধের চেতনা নিয়ে কোন বিতর্ক থাকতে পারেনা। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না থাকলেও যুদ্ধাপরাধী দল হিসাবে জামায়াতে ইসলামের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, গত দশম নির্বাচন বন্ধ করার শক্তি কারো হয়নি। নির্বাচন হয়েছে, পার্লামেন্ট হয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে। আমরা আমাদের দায়িত্ব সৎ ও সুন্দরভাবে পালন করতে চাই।
শ্রেণীহীন
'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে'
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে।





