জাপান সফরে বাংলাদেশের অর্জন, কূটনৈতিক সাফল্য এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল শনিবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  শুক্রবার এ কথা জানানো হয়।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ২৪ মে রাতে জাপান সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম জাপান সফরে যান।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]