[b]নয়া দিল্লি:[/b] দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমালেন। এর ফলে দিল্লির প্রায় ২৮ লাখ মানুষ নতুন বছরের শুরুতে অর্ধেক দামে বিদ্যুৎ পাবেন।
এর আগে তিনি সোমবার দিল্লিবাসীকে দেয়া অঙ্গিকার পূরণে ৭০০ লিটার পানি বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন।
এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কেজরিওয়াল দিল্লির তিনটি বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার বিরুদ্ধে অডিট (নিরীক্ষা) শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এই সংস্থাগুলো দিল্লিবাসীর কাছ থেকে বিদ্যুৎ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছিল।
কেজরিওয়াল নির্বাচনের আগে অডিট করানোর বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিনামূল্যে পানি দেয়া কিংবা বিদ্যুতের দাম অর্ধেক করলে সরকারের রাজস্ব কমে যাওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। কেজরিয়ালও স্বীকার করেছেন,বিদ্যুতের দাম অর্ধেক কমলে সরকারের ২০০ কোটি টাকা রাজস্ব কমবে। তবে ভর্তুকির অল্প অংশই সরকারের কোষাগার থেকে খরচ হবে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন,সরকারকে এ জন্য ৬০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বাকি যে ১৪০ কোটি টাকা বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলোর কাছ থেকে সরাসরি কেটে নেয়া হবে। কারণ সরকার তাদের কাছে চার হাজার কোটি টাকা পায়। সূত্র: এএফপি
শ্রেণীহীন
ক্ষমতায় বসেই বিদ্যুতের দাম অর্ধেক করলেন কেজরিওয়াল
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমালেন। এর ফলে দিল্লির প্রায় ২৮ লাখ মানুষ নতুন বছরের শুরুতে অর্ধেক দামে বিদ্যুৎ পাবেন।





