বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের ভারত সফরের ক্ষেত্রে প্রচলিত ভিসা পদ্ধতিতে কোন ধরনের পরিবর্তন আনা হয়নি।
আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্প্রতি ভারতে গমনেচ্ছু বিদেশীদের জন্য ভিসা পদ্ধতির কিছু পরিবর্তন সংক্রান্ত তথ্য ভারতের প্রচার মাধ্যমে প্রকাশিত হয়। আর এর পরিপ্রেক্ষিতে আজ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
দূতাবাসের মুখপাত্রের উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তি জানায়, ‘ভারতের হাইকমিশন পরিস্কারভাবে জানাচ্ছে যে, ভারত ভ্রমণে চলমান ভিসা পদ্ধতিতে কোনরূপ পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের ভারত সফরের বেলায় আগের মতোই ‘অনলাইন ভিসা পদ্ধতি’ বলবত্ রয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে চলমান ভিসা প্রদান পদ্ধতিতে ভবিষ্যতে কোন ধরনের পরিবর্তন আনা হলে তা অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে ঘোষণা দিয়ে জানানো হবে।
ভারত গমনেচ্ছু বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য, পরামর্শ এবং অনলাইন আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েব সাইটে (www.heidhaka.gov.in) যোগাযোগের জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
শ্রেণীহীন
ভারতের ভিসা পদ্ধতিতে কোনরূপ পরিবর্তন আনা হয়নি
বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদের ভারত সফরের ক্ষেত্রে প্রচলিত ভিসা পদ্ধতিতে কোন ধরনের পরিবর্তন আনা হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।





