ঠাকুরগাঁও শহর নিশ্চিন্তপুরে গৃহবধু পলিকে (২৪) কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী সুমন। পলির মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে পালানোর সময় দিনাজপুর কবিরাজহাট থেকে নিহতের শ্বশুর খোকা শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মৃতদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।
নিহত পলি ফরিদপুর জেলার মুকছেদপুর উপজেলার কালিয়াপাড়া গ্রামের বকুল মিয়ার মেয়ে।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইম নিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী সুমনের ছুরিকাঘাতে পলিকে হত্যা করা হয়। এ ঘটনার পর স্বামী সুমন পালিয়ে যায়। শ্বশুড়কে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
ঠাকুরগাঁওয়ে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন
ঠাকুরগাঁও শহর নিশ্চিন্তপুরে গৃহবধু পলিকে (২৪) কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী সুমন। পলির মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে পালানোর সময় দিনাজপুর কবিরাজহাট থেকে নিহতের শ্বশুর খোকা শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মৃতদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ





