গাজীপুরের সালনা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র আকরামুল আলম দীপুকে (১৫) উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণে জড়িত ৫ জনকে মুক্তিপণসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)-৭ এর সদস্যরা।
শুক্রবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দীপু গাজীপুরের মীরেরগাঁও এলাকার প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র।
গ্রেপ্তারকৃতরা হল- মীরেরগাঁও এলাকার আব্দুস সামাদ সরকারের ছেলে এরশাদ, একই গ্রামের কবিরউদ্দিনের ছেলে সবুজ, বোরহানউদ্দিনের ছেলে ইসমাইল, নীলফামারী জেলা সদরের ডুবাছবি এলাকার নজরুল ইসলামের চেলে আরশাদুল ইসলাম ও রাজবাড়ি জেলার কোমড়পাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে খন্দকার আজিজুর রহমান ।
এপিবিএন-৭ এর অধিনায়ক আশরাফুর রহমান সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে প্রতিবেশি কবিরউদ্দিনের ছেলে সবুজ দীপুকে স্থানীয় চান্দনা চৌরাস্তা এলাকার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় তার অন্য ৪ সহযোগির হাতে তুলে দেয়। পরে তারা তাকে অজ্ঞাত স্থানে রেখে দেয়। এ নিয়ে দীপুর মা আলেয়া বেগম একটি সাধারণ ডায়েরি করেন।
অপহরণকারীরা দীপুর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ২৫ হাজার টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়।
ওই সাধারণ ডায়েরির সূত্র ধরে প্রথমে সবুজকে আটক করে এপিবিএন সদস্যরা। পরে সবুজের দেয়া তথ্যমতে এপিবিএন অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল জেলার কালীহাতী উপজেলার পাইকড়া এবং বল্লা এলাকায় অভিযান চালিয়ে দীপুকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো খ ১১-১৮৩৮) এবং মুক্তিপণের চার হাজার টাকা উদ্ধার করা হয়। পরে সংবাদ সম্মেলন শেষে দীপুকে তার মা আলেয়া বেগমের কাছে তুলে দেন এপিবিএন কর্মকর্তারা।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরের সালনা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র আকরামুল আলম দীপুকে (১৫) উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণে জড়িত ৫ জনকে মুক্তিপণসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)-৭ এর সদস্যরা। শুক্রবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল নতুন তথ্য
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে দেশটির কারাগারে আটক ছিলেন। তবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো কনস্যুলেটের একটি গোপনীয় নথিতে এসব তথ্য উঠে এসেছে।
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয়-মরদেহ দেশে আনা নিয়ে যা বললেন মন্ত্রী
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের পরিচয় সম্পর্কে তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁদের একজন অভিবাসী শ্রমিক ছিলেন, অন্যজন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তবে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু
পরিবারের স্বচ্ছলতার আশায় চার বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম। সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের খবরে তার পরিবারে এখন চলছে শোকের মাতম। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ফুফু।
মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর
পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে আদালতে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কেরানীগঞ্জে সজীব ব্যাপারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখল-হয়রানির অভিযোগ
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল, প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে সজীব ব্যাপারীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাসীন দলের একাধিক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এলাকায় নিজের প্রভাববলয় তৈরি করেন তিনি। এখন রাজনৈতিক পটপরিবর্তনের পরও নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে সেই প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
















