পটুয়াখালীর কলাপাড়ায় মশা নিধন স্প্রেতে আক্রান্ত হয়ে একটি কিন্ডার গার্টেনের ১৫ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার রাত ৮টার দিকে শহরের ৪নং ওয়ার্ডের পৌরভবনের কাছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহানের বাসভবনের নিচতলায় অ্যালফাবেট কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুদের মধ্যে অর্পিতা, সায়েম, জয়, জিদান,  রিমান, ফাইয়াম ও মমতাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বয়স ১০ থেকে ১২ বছর।
আহতদের অভিভাবকরা টাইমনিউজকে জানান, ঘটনার সময় কোচিং সেন্টারের পাশ দিয়ে পৌরসভার স্টাফরা  মেশিন দিয়ে মশা নিধনের স্প্রে ছিটাচ্ছিল। এ সময় কোচিং সেন্টারে অতিরিক্ত মশার উপদ্রব থাকায় শিক্ষক সুজনের অনুরোধে সেখানেও স্প্রে করা হয়। এতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে পৌর মেয়র মো. রাকিবুল ইসলাম টাইম নিউজকে জানান, নিয়ম মেনেই পৌর এলাকায় মশা নিধনে স্প্রে করা হয়।
[b]পটুয়াখালি,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]