[b]চরফ্যাশন :[/b] ১৮ দলীয় জোটবিহীন নিষ্প্রাণ দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়তি দেখাতে ভোলার দুইটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আসনের বিভিন্ন এলাকা থেকে ভোটার ভাড়া করার অভিযোগ উঠেছে।
গতকাল রাতে চরফ্যাশন থেকে শ্রমিক লীগ ও যুবলীগ কর্মীরা ভাড়ায় ভোট দেওয়ার চুক্তিতে ভোলা-৩ আসনে গেছে বলে শ্রমিক লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
ভোলা-২ আসনেও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট দেয়ার জন্য ভোলা সদর থেকে ভোটার ভাড়া করা হয়েছে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।
শুক্রবার রাতে ভোলা-২ ও ভোলা-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। আবার কোনো কোনো ভোটারকে কেন্দ্রে উপস্থিত না হতে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়া বিরোধী দলের কর্মী-সমর্থক ও ভোটাররা আ’লীগ কর্মীদের হুমকিতে আতংকগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি আসনের মধ্যে ২টি আসন ভোলা-১ তোফায়েল আহমেদ ও ভোলা-৪ আসনে আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।