[b]নোয়াখালী[/b]: ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে বলে আখ্যা দিয়ে নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের উদ্যোগে ১২ জানুয়ারী গণতন্ত্রের কুলখানী অনুষ্ঠিত হয়।
রোববার নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে এই কুলখানীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রধান বিরোধীদলসহ অন্যান্য দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করে  গণতন্ত্রের কবর রচনা করেছে।
এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবদুর রহিম, এ্যাড. এবিএম জাকারিয়া, বর্তমান সভাপতি এ্যাড. বিইউএম কামরুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. আবু নাসের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম, বর্তমান সেক্রেটারি এ্যাড. কাজী কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে আগতদের সাদা ভাত, গরুর গোশত, কলইয়ের ডাল দিয়ে মৃত ব্যক্তির কুলখানীর মত আপ্যায়িত করা হয়।