সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লেগুনা রাস্তার পাশে খাদে পড়ে গাড়ির চালক নিহত এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টায় সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিয়া আহমেদ(২৬) জামালগঞ্জ উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের ফেঁনারবাক গ্রামের রহিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ধনপুর নামকস্থানে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন লেগুনা চালক এবং আহত হন ওই লেগুনার ১০ জন যাত্রী।
আহত যাত্রীরা হলেন, মারুফ মিয়া, হুমায়ুন, কবীর, অজয়, নিশিত, দেলোয়ার, নজীর, ইয়াদ ও সমাছুল আলম প্রমুখ। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]