ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দেশটির রাজধানী তেলে আবিবের বাইরে সিবা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শ্যারনের মৃত্যু হয়।
একটি স্ট্রোকের পর গত আট বছর তিনি কোমায় ছিলেন।
ইসরায়েলের রাজনীতি ও সামরিক বাহিনীতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে দীর্ঘ ক্যারিয়ারে নানা বিতর্ক শ্যারনের পিছু ছাড়েনি ।
রাজনীতিতে আসার আগে ইসরায়েলের সেনাবাহিনীতে অফিসার হিসেবে কাজ করেন শ্যারন। সেই সময় কুখ্যত শাবরা-শাতিলা গণহত্যায় নেতৃত্ব দেন তিনি। শ্যারনের নির্দেশে প্রায় ১২০০ নিরস্ত্র উদ্বাস্তুকে রাতের অন্ধকারে হত্যা করা হয়।
রাজনীতিতে আসলেও তার হিংস্ত্রতা কমেনি। তার নির্দেশে ফিলিস্তিনে কয়েক দফা ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ কারণে ফিলিস্তিনিদের কাছে এক মূর্তিমান আতংকের নাম ছিল শ্যারন।
শ্রেণীহীন
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারনের মৃত্যু
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দেশটির রাজধানী তেলে আবিবের বাইরে সিবা মেডিকেল





