চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম রাসেল (২৪) এবং অপর দুইজন হলেন শহিদ (৩৫) এবং রফিকুল ইসলাম (২৫)।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, আটককৃত রাসেলের বিরুদ্ধে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করা এবং শহিদ ও রফিকুলের বিরুদ্ধে মাদক আর পারিবারিক মামলা রয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাসহ ৩জন গ্রেফতার
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম রাসেল (২৪) এবং অপর দুইজন হলেন শহিদ (৩৫) এবং রফিকুল ইসলাম (২৫)





