[b]ঢাকা:[/b] আগামীকাল শনিবার রাজধানীতে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪। প্রস্তুতির জন্য এবারে ১০ দিন সময় পেছানো হলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় মেলা চত্বর। অংশগ্রহনকারীরা বলছেন, পুরো কাজ শেষ করতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। তবে কতৃর্পক্ষের দাবি উদ্বোধনের জন্য প্রস্তুত তারা।
শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনীর মধ্যদিয়ে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৪। তবে প্যাভিলিয়ন আর স্টল তৈরি'র অগ্রগতি দেখে উদ্বোধনের বিষয়ে এখনো শঙ্কিত মেলায় অংশ গ্রহনকারীরা। মূল ফটকের নির্মাণ শেষ হলেও এখনও অর্ধেকেরও বেশি স্টল তৈরির কাজ বাকি রয়েছে। তবে এরই মাঝে অনেকে পণ্যের পসরা সাজিয়ে প্রস্তুতি পর্ব শেষ করলেও মেলায় স্থান বরাদ্দ নিয়ে ফাঁকা ফেলে রাখার নজিরও আছে। দোকান মালিকরা জানিয়েছেন তাদের পন্য ডিসপ্লে করতে আরো কয়েকদিন লাগতে পারে।
মেলা আয়োজক কমিটির পরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেছেন, মেলা শুরুর পরও কয়েকদিন ধরে চলবে প্রস্তুতির কাজ। আর এবারে নিজস্ব নিরাপত্তা ইউনিটের পাশাপাশি মেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে র্যাব পুলিশ ও বিজিবি।
রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রস্তুতিপর্ব ৩০ শতাংশও শেষ হয়নি। অনেক প্যাভিলিয়নেরই সাজসজ্জার কাজ বাকি। আর ৩২৯টি সাধারণ স্টলের মধ্যে অল্প কিছু সাজানোর কাজ কেবল ধরেছেন ব্যবসায়ীরা। অবশ্য সংখ্যায় কম হলেও কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের প্যাভিলিয়নের কাজ শেষ করেছে। তবে এখন পর্যন্ত কেউই পণ্যসামগ্রী আনেনি। এ বিষয়ে জানতে চাইলে ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু টাইম নিউজকে বলেন, শুক্রবারের মধ্যে ৯৫% কাজ শেষ হবে। এছাড়া প্রতিবছরই শুরুতে একটু এমন হয়। পরে ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। প্রতিবছর ১লা জানুয়ারি মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু হয়। তবে গত ২৪শে ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অবরোধ ও নির্বাচন সামনে রেখে মেলার উদ্বোধন ১০ দিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তার পরও সব কাজ শেষ হয়নি। অবশ্য ২২শে ডিসেম্বর ইপিবি’র এক অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছিল, ২৬শে ডিসেম্বরেই শেষ হবে।
এবারের বাণিজ্যমেলায় সব মিলে ৪৮৪টি স্টল আছে। এর মধ্যে ৯২টি সাধারণ, প্রিমিয়ার ও বিদেশী প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, স্টল ৩২৯টি এবং রেস্তোরাঁ ১০টি। এবারও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের পাশাপাশি সুন্দরবন ইকোপার্কসহ সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের স্টল থাকবে। মেলায় প্রবেশের ফটকটি হবে কার্জন হলের আদলে। মেলার নিরাপত্তার জন্য এবার পুলিশ, আনসার ও র্যাব’র পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও বেসরকারি নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যরা থাকবেন। এছাড়া আটটি ওয়াচ টাওয়ারে পুলিশ থাকবে। আর এবার প্রবেশমূল্য ১০ টাকা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
অসমাপ্ত প্রস্তুতি নিয়ে বাণিজ্যমেলার পর্দা উঠছে শনিবার
ঢাকা: আগামীকাল শনিবার রাজধানীতে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪। প্রস্তুতির জন্য এবারে ১০ দিন সময় পেছানো হলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় মেলা চত্বর। অংশগ্রহনকারীরা বলছেন, পুরো কাজ শেষ করতে আরো সপ্তাহখানেক সময় লাগবে।





