টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রথম দিনে ৮ জন  দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ টাইমনিউজবিডিকে এতথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফরম প্রতি ২৫ হাজার টাকা করে প্রথম দিনে দলের আয় হয়েছে ২ লাখ টাকা।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হল- আব্দুল মালেক মিয়া, মো. আব্দুর রশীদ, এ্যাড. জোয়াহেরুল ইসলাম, মো. আবু সাঈদ মিয়া, অনুপম শাজাহান জয়, কোহিনুর হোসেন খাঁন, অধ্যাপক রফিক-ই রাসেল ও প্রকৌশলী আতাউল মাহমুদ।
উল্লেখ্য, মনোনয়নপত্র বিক্রি আগামি কাল সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা,এমআর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর