বরগুনার আমতলী উপজেলায় কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট শুরুর ত্রিশ মিনিটের মধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
[b]বরগুনা,৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]