২৮ এপ্রিল সোমবার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে টিকফা চুক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বহাল নিয়ে আলোচনা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার দুপুরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, টিকফা নিয়ে আলোচনার পাশাপাশি উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবে। আমার বিশ্বাস বাংলাদেশ একদিন তৈরি পোশাকশিল্পের অদ্বিতীয় প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হবে। রানা প্লাজা ধস একটি হৃদয়বিদারক ঘটনা উল্লেখ করে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট ও ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সম্মান ও সমবেদনা জানান।
তিনি বলেন-আমাদের পক্ষে যতোদূর করা সম্ভব তা আমরা নিশ্চিত করবো। যাতে বাংলাদেশ এবং বিশ্বে আর কোনো পোশাক কারখানা এমন ধ্বংসের সম্মুখীন না হয়।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
শ্রেণীহীন
টিকফা চুক্তি হচ্ছে সোমবার: মজীনা
২৮ এপ্রিল সোমবার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে টিকফা চুক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বহাল নিয়ে আলোচনা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস





