পুলিশের হাতে স্থানীয় এক জনপ্রতিনিধি লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুরে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া, মো. শহিদুল ইসলাম মোল্লা ও মো. রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান,আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক ভূঁইয়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ করার জন্য থানায় আসেন। এসময় তুচ্ছ বিষয় নিয়ে আশুলিয়া থানার এসআই জাকারিয়া,শহিদুল ইসলাম মোল্লা ও রুহুল আমিন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সাদেক ভূঁইয়াকে জোরপূর্বক লকাপে ঢোকানো হলে খবর পেয়ে এলাকাবাসী থানা ঘেরাও করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম দোষীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ওসি শেখ বদরুল আলম জানান,জনপ্রতিনিধিকে থানা লকাপে আটকে রাখার ঘটনায় এসআই শহিদুল ইসলাম মোল্লাকে সাভার সার্কেল অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।
এছাড়া, এসআই জাকারিয়া ও রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এফএ[/b]
শ্রেণীহীন
জনপ্রতিনিধিকে লাঞ্ছিত করায় আশুলিয়া থানা ঘেরাও
পুলিশের হাতে স্থানীয় এক জনপ্রতিনিধি লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুরে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া থানায় এ ঘটনা ঘটে





