টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মহির উদ্দীন খোকন (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহতের বাবার নাম জহিরুল ইসলাম। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। বর্তমান ঠিকানা দত্তপাড়া আলী মার্কেট, চেরাগ আলী, টঙ্গী।
চেরাগ আলী সিরামিক মার্কেট এলাকায় শুক্রবার ভোর পাঁচটার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের বন্ধু মামুন বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোর ৫টার দিকে টঙ্গী স্টেশন রোডে শহীদ মিনারে ফুল দিয়ে খোকন, রহমান ও আমি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। চেরাগ আলী সিরামিক মার্কেট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার পেছন থেকে আমাদের মোটার সাইকেলটিকে ধাক্কা দেয়।
এরপর প্রাইভেটকার থেকে তিন থেকে চারজন যুবক বের হয়ে খোকনের গলায় ছুরিকাঘাত করে ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। বন্ধু রহমান বাধা দিতে গেলে তার কানের নিচেও ছুরির আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় খোকনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৭টায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খোকন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী বলে জানান মামুন।
[b]গাজীপুর,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
টঙ্গীতে ফুল দিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মহির উদ্দীন খোকন (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম জহিরুল ইসলাম। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়





