শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় দুলাল হোসেনকে (৩২) ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন তার বড় ভাই অব. সেনা সদস্য আ. মালেক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দুলাল হোসেন নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকার মৃত মোকাজ্জল হোসেনের ছেলে।
নিহতের চাচা রুপ চান মিয়া জানান, বড় ভাই অব. সেনাসদস্য আ. মালেকের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুলাল হোসেনের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
[b]শেরপুর, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় দুলাল হোসেনকে (৩২) ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন তার বড় ভাই অব. সেনা সদস্য আ. মালেক।





