২৪ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে দুইজন বাংলাদেশিকে আটক করলো বিএসএফ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুলাল নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে বৃহস্পতিবার সকালে মন্ডুমালা সীমান্তের ওপারে আটক বাংলাদেশি খলিলকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
আটক দুলালকে শুক্রবার সকালে ভারতীয় ইসলামপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। বিজিবির আহ্বানে সংশ্লিষ্ট সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ তথ্য বিজিবিকে জানায় বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মরাধার গ্রামের রজব আলীর ছেলে দুলাল হোসেন (৩২) অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রত্নাই সীমান্তে ৫৮২/২ এস পিলারের ৫০ গজ ভারত সীমান্তে ১২১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]