প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থেকেই ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।আজ শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার বার জেল খেটেছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বাংলা একাডেমির বইমেলাকে প্রেরণার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলা ভাষায় রচিত বিখ্যাত গ্রন্থসমূহের অনুবাদ করে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরো পরিচিত করতে সবার প্রতি আহবান জানান।
বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা, ফেব্রুয়ারি ১ (টাইমনিউজবিডি.কম) // কেবি
শ্রেণীহীন
জেলে থেকেই ভাষা আন্দোলনে ভূমিকা রাখেন বঙ্গবন্ধু: একুশে বই মেলায় প্রধানমন্ত্রী