পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের খোঁজ খবর নেন ও তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পিলখানায় নিহতদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ
পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।





