টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন
প্রত্যাশীদের ফরম বিক্রি শুরু হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, এমআর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]