ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।
পাঁচদিন মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পর শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পমি আক্তার(৯) নামে শিশুটির মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
নিহত পমি আক্তার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের আমানবাজারের টিলাপাড়া এলাকার মোহাম্মদ শফির মেয়ে। একই ঘটনায় সুমি আক্তার নামে আরো একজন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
চমেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মিশমা ইসলাম জানান,‘আগুনে পমির শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক ছিল। শুক্রবার রাত সাড়ে দশটার সময় তার মৃত্যু হয়।’
উল্লেখ্য, গত ১৭ মার্চ দুবাই ফেরত মোহাম্মদ শফি নামের এক ব্যক্তিকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
[b]ঢাকা, ২২মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পর শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন





