[b]জাবি:[/b] সর্বস্তরের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে জাগো বাঙ্গালী ব্যানারে সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিলটি বের করে বিক্ষুদ্ধ শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষক শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাবি প্রেস ক্লাব,জাবি ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন জাবি শাখা,ছাত্রফ্রন্ট জাবি শাখা,সনাতন বিদ্যার্থী সংসদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. আফসার আহমদ,অধ্যাপক ড. তপন কুমার সাহা, সুমানা গুপ্তা প্রমুখ।
এসময় সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বিশেষ আদালতের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
শ্রেণীহীন
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জাবি বিক্ষোভ
সর্বস্তরের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে জাগো বাঙ্গালী ব্যানারে সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিলটি বের করে বিক্ষুদ্ধ শিক্ষক শিক্ষার্থীরা।





