সাতক্ষীরার তালা উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশর।
আজহারুল উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের দাবি, গতকাল রোববার ভোরে তালা উপজেলার চাঁদপুর এলাকার একটি চিংড়ি ঘের থেকে আজহারসহ মোট চারজনকে আটক করে পুলিশ। রোববার দিবাগত রাত একটার দিকে আজহারকে নিয়ে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়।
এক পর্যায়ে তাঁরা মাগুরা খেয়াঘাট এলাকায় পৌঁছালে ৩০ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত আজহারকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ১০ থেকে ১২টি গুলি চালায়। এ সময় দুর্বৃত্তরা পাল্টা চারটি বোমারও বিস্ফোরণ ঘটায়।
যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা ১৫টি গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আজহারুল মারাত্মক আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজহারুল ইসলামের স্ত্রী চম্পা খাতুন মুঠোফোনে দাবি করেন, আজহারকে গতকাল ভোরে আটক করা হয়। আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় ছাত্রদল নেতা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশর। আজহারুল উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা





