[size=2]গত ২৯ মার্চ অনুষ্ঠিত টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে স্থগিত ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল।[/size]
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন বলেন, স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ ১৬ এপ্রিল।
উল্লেখ্য, গত ২৯ মার্চ অনুষ্ঠিত টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে ব্যালেট বাক্সে ঢুকিয়ে রাখার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
[b]ঢাকা, এএম, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ [/b]
শ্রেণীহীন
স্থগিত কেন্দ্রের পুনঃভোটগ্রহন ১৬ এপ্রিল
গত ২৯ মার্চ অনুষ্ঠিত টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে স্থগিত ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল





