প্রবাসী বাংলাদেশীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আমেরিকার ক্যালিফোনির্য়ার একটি আদালত। তার বিরুদ্ধে আগুন দিয়ে হত্যার অভিযোগ আনা হয়ছে।
অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে লসএঞ্জেলেস প্রবাসী ইফতেকার মর্তুজা নামের বাংলাদেশী যুবক এক হিন্দু মেয়ের প্রেমে পড়েন। ধর্মীয় কারণে এ সম্পর্ক মেয়ের পরিবার মেনে নেয়নি। ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে মর্তুজা পরিবারের সবাইকে মারধর করেন। এক পর্যায়ে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেন। এ ঘটনায় মেয়েটির মা বেঁচে গেলেও পরিবারের অন্যরা মারা যান।
তবে, ঘটনাটির সময় মেয়েটি  ইউনির্ভাসিটিতে ছিলেন।
হত্যার পর মর্তুজা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাকে এরিজোনা এয়ারপোর্টে গ্রেফতার করে। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা,এএম,২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]