বান্দরবানের লামায় দুর্বৃত্তদের গুলিতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের তংগ খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আকিরাম ত্রিপুরা পাড়ার সদাইগ ত্রিপুরার ছেলে থ্রান্সি ত্রিপুরা (৪৫) ও থ্রান্সির স্ত্রী হাসপতি ত্রিপুরানী (৩০)।
গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, সকালে থ্রান্সি ও হাসপতি পার্শ্ববর্তী তংগখাল এলাকায় নিজেদের ধানক্ষেতে কাজ করতে যান। হঠাৎ মোটরসাইকেলে করে সেখানে এসে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো বলেন,স্থানীয় লোকজন ধান ক্ষেতে তাদের লাশ পড়ে থাকতে দেখে আমাকে ও লামা থানায় খবর দেন।
স্থানীয়রা জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ খান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]বান্দরবান, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]